কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চিরিংগা পৌরশহরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় সাথে ছিলেন-চকরিয়া থানা পুলিশ, আনসার সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিনের নেতৃত্বে চিরিংগা পৌরশহরে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন।এসময় মুদির দোকান, ডিমের দোকান, কাঁচা মালের দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো, অতিরিক্ত দাম নেয়ার অপরাধে ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিন বলেন, নিত্যপণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে