কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চন্দনাইশ সমিতি চট্টগ্রাম’র ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশ সমিতির ইফতার মাহফিল বিশাল পরিসরে সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অনুষ্ঠান প্রতি বছর শহরের পরিবর্তে নিজ উপজেলায় আয়োজন করার দাবী জানান। ৫ এপ্রিল শুক্রবার চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে উপজেলাধীন কাসেম মাহবুবু উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার অস্থায়ী চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রুপা, নির্বাহী অফিসার মাহমুদা বেগম, ট্রাস্টি চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মেয়র লোকমান হাকিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম।

সমিতির ট্রাস্টি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন, ডেটুটি সিভিল সার্জন আবদুল ওয়াজেদ অভি, অধ্যাপক ড. আবদুল গফুর, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক আজম খান, একরমা হোসেন, আবদুল মান্নান, এম.এ মাহবুবু চৌধুরী, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম, আমিনুল ইসলাম রোকন, খোরশেদ আলম টিটু, খোরশেদ বিন ঈসাক, আবদুল আলীম, জেসিকা গ্রæপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, আ’লীগ নেতা মাহাবুবুর রহমান চৌধুরী, আফনানুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কবি অভিক ওসমান, মো. ইদ্রিস, হাফিজুর রহমান পারভেজ, সাংবাদিক জামশেদ চৌধুরী, আবু সাঈদ মুন্না, আবু ফয়েজ প্রমুখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকীর পরিচালনায় মিলাদ মাহফিল শেষে দোয়া মুনাজাতে ২০০৫ সালে প্রতিষ্ঠিতলগ্ন থেকে মানব সেবামূলক কর্মকান্ডে সহযোগিতাকারীগণ, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম সকল সদস্য ও দেশের জন্য কল্যাণ কামনা করা হয়। 


Tag
আরও খবর