কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শহীদ হালিম-লিয়াকত বৃত্তির সনদ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের ব্যবস্থাপনায় আয়োজিত স্মৃতি বৃত্তি'২৩ পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের সনদ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ মে (বুধবার) দুুপুর ২টা হতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলোকিত কনভেনশন হল সেন্টারে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। আহ্বায়ক মুহাম্মদ মোসলেহ উদ্দীন ও সদস্য সচিব মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাহার বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মুহাম্মদ জসিম উদ্দীন জনি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ শাহাজাহান। অনুষ্টানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম জুরিষ্ট এন্ড লয়ারস ফোরাম বাংলাদেশ এর মহাসচিব, চট্টগ্রাম জজকোর্ট এর সিনিয়র আইনজীবী এড. এম. আবু নাছের তালুকদার, জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী। 

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পর্ষদ এর চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী পরিচালক জনাব মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মুহাম্মদ নুর উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আকতার হোসেন, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস.এম সায়েম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট মুহাম্মদ খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আব্দুল আলিম, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, রসূলাবাদ ইসলামিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আ.ন.ম আহমদ রেজা নক্সবন্দী, ত্রৈমাসিক আলোকিত দোহাজারী এর সম্পাদক মাওলানা আব্দুল গফুর রব্বানী, বনফুল কোম্পানি লিমিটেড এর জি.এম জনাব শাহ কামাল মোস্তফা, এইচ.আর শিপিং লাইনস এর স্বত্বাধিকারী জনাব নুরুল আলম। এতে আরো বক্তব্য রাখেন আবু সুফিয়ান, নাসির উদ্দীন, জিসান, আয়ুব আলী প্রমুখ। এতে বক্তারা বলেন, সৃজনশীল সুপ্ত জ্ঞান বিকাশে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন অপরাজনীতির স্বীকার হয়ে শিক্ষার্থীরা দিশেহারা হলেও শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে জ্ঞানের দিকে ধাবিত করছে। এই বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে যেইভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তারও প্রশংসা করেন বক্তরা।

Tag
আরও খবর