কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বৃত্তি প্রদানের উদ্যোগ প্রসংশনীয়- প্রতিমন্ত্রী নজরুল

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে বেসরকারীভাবে বৃত্তি প্রদানের উদ্যোগ প্রসংশনীয়। চট্টগ্রামের চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ ঐতিহ্যগতভাবে শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে যাওয়া জনপদ। এ এলাকায় উপমহাদেশের বিখ্যাত সুফিসাধক, শিল্পপতি, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভন্ন পেশার মানুষ বসবাস করছে। পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের ব্যানারে একঝাঁক যুবকের প্রচেষ্টায় গড়ে উঠা ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ, বই বিতরণ, খতনা, রক্তদান, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। মেধা যাচাই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে ১১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে ২০ জনকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। প্রতিজন শিক্ষার্থীকে এককালীন ৪ হাজার থেকে সর্ব নিম্ন ১ হাজার ৫’শ টাকা বৃত্তি প্রদান করা হয়। এলাকার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ হতে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। তিনি বলেন, বর্তমানে মানুষ বেড়েছে সম্পদ কমেছে তবে আয়ের সাথে ব্যয়ও বেড়েছে। এ পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সাংগঠনিক উদ্যোগ। গত ২১ জুন (শুক্রবার) রাতে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন এড. রফিক আহমদ, প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ নেতা লায়ন নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন মেধা বৃত্তি পরীক্ষার আহবায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল, ফাউন্ডেশনের সদস্য সচিব মাও. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ফাউন্ডেশনের উপদেষ্টা এড. আবু ছালেক, অধ্যাপক রেজাউল করিম, মো. শাহজাহান, আলী আজগর, সাবের আহমদ, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ওলিউল্লাহ, নুরুল আলম, মাও. আজিজুর রহমান, ইফতেখার রুবেল, অভিভাবক মাকসুদুল ইসলাম, ইকবাল হোসেন, এমদাদুল হক নুরী, মওলানা ইউছুফ, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ আবু ছালেহসহ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকগণ।


Tag
আরও খবর