বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন

চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় পূর্ব হাছনদন্ডী এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি টিনশেড বাড়ী। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯ টায় দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড হাছনদন্ডী মৃত মোঃ ইসমাইলের পুত্র সাবেক মেয়র পদপ্রার্থী মুহাম্মদ জায়নুল আলমের বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অনেক চেষ্টার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নিয়ন্ত্রণে আনেন। বিগত ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর তার বড় ভাই আনোয়ারুল আলমের ঘরও তাদের অনুপস্থিতে পুড়ে যায়। এর পর থেকে তার বড় ভাইয়ের পরিবার জায়নুল আলমের ঘরে আশ্রয় নেয়। পেশাগত কারণে জায়নুল আলম চট্টগ্রাম শহরে বসবাস করেন। আগুন লাগার খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এই ব্যাপারে তিনি জানান, আগুন লেগে স্বর্ণ অলঙ্কারসহ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যে ঘরে আগুন লেগেছে সে ঘরে তার বড় ভাইয়ের স্ত্রী থাকতো। তার অনুপস্থিতিতে এই আগুন লাগে। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এলাকাবাসী সৈয়দ রবিউল হোসেন জালালী ও কুমকুম এনী মারফত জানা যায়, ঘরে থাকা নিজেদের ভুলের কারণেই আগুন লেগেছে। ঘরের ভিতর খড়-কুটো থাকায় অসচেতনা ও অসাবধানতা বসত আগুন লেগেছে বলে ধারণা করছে তারা। এটি নিয়ে এখন সমাজে উল্টাপাল্টা কথা চালাচালি করে সম্পর্কের মধ্যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে। যেটি এলাকার মধ্যে খুবই চিন্তার বিষয়।


Tag
আরও খবর