কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদক কারবারিকে দুই বছরের কারাদন্ড



নোয়াখালীর জেলার চাটখিলে (মঙ্গলবার) ২৯ আগস্ট রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া উপজেলার বদলকোট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই দন্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ  বদলকোট গ্রামের আলী আহমদের সন্তান লোকমান হোসেনকে (৪৫) গাঁজা সেবনরত অবস্থায় বিকেলে তার নিজ এলাকায় হাতেনাতে ধরার পর এই দন্ড প্রদান করা হয়। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য সংরক্ষণ করা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, 'মাদক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে আসামীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।' মাদকের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান


ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাবৃন্দ ও চাটখিল থানা পুলিশ সহায়তা করেন। 

Tag
আরও খবর