কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক র‍্যালি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলার চাটখিল আলিয়া মাদ্রাসা মার্কেটের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক র‍্যালি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল দক্ষিণ বাজার সোনালী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ জাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু প্রমুখ।

শোকর‍্যালিতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, নুর নবী কমিশনার, উপজেলা যুবদলের সুলতান বাবর, সাইফুল ইসলাম জগলু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শ্রমিকদলের আহবায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী, তাঁতীদলের আহ্বায়ক আনোয়ারুল আজিম সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি যুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১সালের ২৫মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছে।


Tag
আরও খবর