কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

স্বেচ্ছাসেবী সদস্য সিপু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করা তরুণ স্বেচ্ছাসেবী আতিকুর রহমান সিপুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন সাতরং সমাজ কল্যান ক্লাব (সাত্রাপাড়া) ও স্থানীয় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শত শত মানুষের বিক্ষোভে হত্যাকারীর বিচার চেয়ে সিপু হত্যার প্রতিবাদ জানান।

নিহত সিপু উপজেলার নোয়াখলা ইউনিয়ন, সাত্রাপাড়া গ্রামের আমিন উদ্দিন মিজি বাড়ির মোস্তাফিজুর রহমান এর পুত্র আতিকুর রহমান সিপু (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী রাত ১২ টায় বন্ধু পরিচয়ে ডেকে নিয়েয়ে প্রচন্ড ভাবে পিটানো হয়েছে। রাত ২ টায় সিপুর বাবাকে খবর দেয়, সিপুর বাবা ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলার প্রাইম হাসপাতালে প্রেরণ করলে, চিকিৎসাধীন অবস্থায় পরের দিন হাসপাতালে মৃত্যুবরন করেন।

এমন হত্যাকান্ডের মত ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন সহযোগিতা না পাওয়ায়, বিক্ষোভে প্রতিবাদী কন্ঠে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারির বিচারের দাবি জানান।

স্থানীয় সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ  আরাফাত হোসেন সহ মানববন্ধন অংশ গ্রহণ করে হত্যাকারির বিচারের দাবি জানান। সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন সমীর জানান, সিপু একজন ভালো মানুষ। কখনো কারো সাথে তেমন কোন জামােলায় জড়াতেন না। সে একজন ভালো স্বেচ্ছাসেবী। আমরা এলাকাবাসী সিপু হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।


Tag
আরও খবর