কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান প্রতিনিধি দলের সাথে চসিক মেয়রের সভা

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান প্রতিনিধি দলের সাথে চসিক মেয়রের সভা



 আধুনিক ও  বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র  বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী'।

কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সাথে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

৩ জুলাই  ( সোমবার ) চট্টগ্রাম  নগরীর  টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে  আয়োজিত  কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সভায় চট্টগ্রামের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তা কাটিয়ে উঠতে কোরিয়ার অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে চসিক মেয়র এর সাথে মতবিনিময়কালে তা উঠে আসে।

সভায় চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধমান জনসংখ্যার ফলে বর্জ্য ব্যবস্থাপনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বর্জ্য ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তবে, বর্জ্য কেবল অপসারণ করলেই হবেনা, বরং এ বর্জ্য থেকে কীভাবে জ্বালানি উৎপাদন করা যায় এবং দূষকের নি:সরণ কমানো যায় তা নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা ।


কোরিয়ার প্রতিনিধি দলটি জানায়, বর্তমানে চসিক সব ধরনের বর্জ্য একসাথে সংগ্রহ করায় পুনব্যবহারের হার মাত্র ৮-১০ শতাংশের মধ্যে এবং এই বর্জ্য ব্যবস্থাপনা করাও অনেক জটিল ও পরিবেশবান্ধব নয়। বর্জ্যকে শহর থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে রাখলে নগর পরিস্কার থাকলেও তা থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও জলীয় পদার্থ নিঃসরিত হয়ে পরিবেশের ক্ষতি সাধন করে। এক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগালে চসিক বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনা করতে পারে।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম। কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন কোরিয়ার কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট হিয়ুুঙ হি ইয়ুুন ( Heyong Hee Youn) , দি হ্যাম সোলজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং (ShinHyun Kang), কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস এর ম্যানেজার জিওংওয়াং হোং । 

আরও খবর