কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ২৮কেজি গাঁজাসহ মোচনী ক্যাম্পের ৩ রো*হি*ঙ্গা মহিলা মা*দ*ক কারবারী গ্রেফতার

কক্সবাজার র‌্যাব-১৫ সদর দপ্তরের আভিযানিক দল যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৮কেজি গাঁজাসহ ২৬নং মোচনী ক্যাম্পের ৩জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,১৩জুলাই বিকাল পৌনে ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার রামু হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। কিছুক্ষণ পর শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১৪-৪৬৪১) থামিয়ে তল্লাশীর সময় ৩জন মহিলা যাত্রী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল ধাওয়া করে টেকনাফের ২৬নং মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (এফডিএমএন) আব্দুল গণির স্ত্রী আমিনা খাতুন (২৪) (এফডিএমএন), মোহাম্মদ উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এবং শামসুল আলমের স্ত্রী আমিনা বেগম (৪২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলাদের দেহ ও সাথে থাকা ৩টি কাপড়ের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মহিলা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর