গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কক্সবাজার মডেল হাই স্কুল

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা।


মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে দুর্নীতি দমন কমিশন এই প্রতিযোগিতার আয়োজন করে। যা জেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করে দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার।


এবার বিতর্কের বিষয় ছিল “যে কোন রাষ্ট্রের উন্নয়নের পক্ষে দুর্নীতিই প্রধান অন্তরায়”। এতে পক্ষে অংশ নেয় কক্সবাজার মডেল হাই স্কুল। বিপক্ষে অংশ নেয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ২৪২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার মডেল হাই স্কুল।


২১৭.৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়।


এছাড়া ১০৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ বিতার্কিক হন সিদরাতুল মুনতাহা সোহা। পক্ষ দল অর্থাৎ কক্সবাজার মডেল হাই স্কুলের দলনেতা তিনি। এছাড়া পক্ষ দলের অন্য দুজন বিতার্কিক হলেন সামিয়া জান্নাত আরিবা, তাফান্নুম শুহরাত।


বিপক্ষ দল অর্থাৎ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন, নাভিদ মোহাম্মদ আবতাহি, সৈয়দ মুনতাসির হক শুভ, ইনতিসার মোহাম্মদ আবরার নিহাল।


প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি বিতার্কিকরা।


প্রতিযোগিতায় মডারেটর ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজারের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।


দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা ও দুপ্রক সদস্য নাছির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য মুজিবুল ইসলাম, দুপ্রক সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, দুপ্রক সহসভাপতি এড. প্রতিভা দাশ, মোহাম্মদ আলী, দুপ্রক সদস্য উদয় শঙ্কর পাল মিঠু এবং অধ্যাপক রোমেনা আক্তার।


বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরমিন সিদ্দীকা লিমা, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল।

Tag
আরও খবর