‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার


নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশের হাতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। 

শনিবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার রাত তিনটা পনের মিনিটে বেগমগঞ্জ মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুস সবুর ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল টিমে ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আমানউল্যাপুর বাজারে ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে সরু গলির ভিতর বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৫ টি বড় ছোরা, টি রামদা, ৩ টি কিরিচ, ১ টি কাঁছি, ১ টি চাকুসহ মোট ১১ টি দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে।

জব্দকৃত দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র গুলো কে বা কাহারা উক্ত এলাকায় রেখেছেন সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উক্ত বিষয়ে ১৯ এপ্রিল শনিবার বেগমগঞ্জ মডেল থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। জিডি নং-১০৮০


বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এই ব্যাপারে সাংবাদিকদের বলেন অস্ত্র, মাদক, ধর্ষণের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা পুলিশ কঠোর হস্তে কাজ করছে। এই থানা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি সবসময় সচেতন আছেন। এবং এই সমস্যা গুলো সমাধানে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সাংবাদিকদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

আরও খবর