কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৫ লক্ষ পর্যটকের সমাগম হবে কক্সবাজারে

ঈদ এবং বৈশাখের লম্বা ছুটিতে কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকেরা। ঈদের দিন তুলনামূলক ভাবে পর্যটক কম হলেও ঈদের পরদিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা।

এবারের ছুটিতে পর্যটন ব্যবসায়ীরা অন্তত ৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে।

দেশের সর্বদক্ষিণের এই শহরে বছরের বিশেষ বিশেষ দিবসে আসে লাখো পর্যটক। এবারের ঈদের সাথে যোগ হয়েছে বাঙ্গালীর সবচাইতে বড় উৎসব বৈশাখ। সব মিলিয়ে লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রাম্তের মানুষের গন্তব্য পর্যটনের এই শহরে। অনেক পযটক এসেছে ঈদ উদযাপনে। পাহাড় সমুদ্র আর দশনীয় স্থান দেখে মুগ্ধ পর্যটকেরা। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক সিদ্দিক হোসেন জানান,সুযোগ পেলেই কক্সবাজার আসা হয়,এবার ঈদের ছুটিতে আসা হলো, খুব আনন্দেই কাটছে সময়। মিরপুর থেকে আসা শিক্ষিকা রেনুকা পারভীন জানান, প্রকৃতির কাছে, সাগরের কাছে না আসলে মানুষ উদার হতে পারে না।সাগর আমাকে খুব টাানে তাই সুযোগ পেলেই সাগরের কাছে ছুটে আসা।

কক্সবাজারে পর্যটক থাকার মতো হোটেল মোটেল গেস্টহাউজ আছে প্রায় ৫’শ। এসব হোটেল-মোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁগুলোকে সাজানো হয়েছে নতুনরূপে। ঈদ এবং বৈশাখ উপলক্ষে নানান আয়োজন রেখেছে তারকামানের হোটেলগুলোতে। হোটেল বেস্ট ওয়েস্টার্নের ফ্রন্ট অফিস ম্যানেজার মোঃ তারেক আজিজ জানান, ঈদ এবং বৈশাখ কে কেন্দ্র করে “গালা ডিনার উইথ কালচারাল নাইট” এবং বাউল সংগীতের আয়োজন আছে, যা সবার জন্যে উন্মুক্ত।

পর্যটকদের নিরাপত্তা দিতে ও হয়রানী রোধে কাজ করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এবার পর্যটকরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দ উপভোগের সুযোগ পাবে বলে জানান টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

এবারের টানা ছুটি বিশেষ করে শুক্র, শনি ও রবিবার এ তিনদিনে ৫ লক্ষ পর্যটক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

Tag
আরও খবর