কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তীব্র গরমে সমুদ্র শহরে শরবত ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন শহিদুল হক সোহেল

কেন্দ্রীয় যুবলীগের কর্মসুচির অংশ হিসাবে তীব্র তাপদাহে কক্সবাজারে রিকশাচালক টমটম চালক, পথচারী ও পর্যটকদের মাঝে ঠান্ডা শরবত ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার(২৬ এপ্রিল) দুপুরে শহরের কলাতলী চত্বরে সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও লিফলেট বিতরণ করা হয়।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এ আয়োজন করেন। এই সময় তিনি রিকশাচালক টমটম চালক, পথচারী ও কক্সবাজারে আসা পর্যটকদের হাতে ঠান্ডা শরবত তুলে দেন।তীব্র তাপদাহে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।

সুপেয় পানিতে তৃষ্ণা মেটানো কয়েকজন বলেন, তীব্র গরমের মধ্যে এই ধরণের শরবত বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। যাদের সামর্থ আছে তাদের সবেইকে এগিয়ে আসা উচিত।

শহীদুল হক সোহেল বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য আমরা মানুষের মধ্যে পানীয় শরবত বিতরণ করছি। আমরা চাই মানুষের মাঝে নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

এসময় যুবনেতা কুতুব উদ্দিন, নুরুল আলম, সিরাজুল ইসলাম, এখলাস উদ্দিন, কামরুল হাসানসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর