কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি'ক্ষো'ভ

কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের রমজান আলীর পদত্যাগের দাবিতে বি'ক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে স্কুলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 


শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রমজান আলী দীর্ঘদিন ধরে স্কুলে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তারা জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং বিভিন্ন পরীক্ষায় অবৈধভাবে মার্ক পরিবর্তনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্কুলের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসব অভিযোগ জানালেও স্কুল কর্তৃপক্ষ বা উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে, এই অবস্থার প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।


স্কুলের সামনের সড়কে গুণগাছতলায় জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘প্রধান শিক্ষকের পদত্যাগ চাই’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বি'ক্ষোভের কারণে স্থানীয় যান চলাচলে বিঘ্ন ঘটে। 


সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে বিক্ষোভটি। শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক রমজান আলী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

Tag
আরও খবর