কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে নবনির্মিত বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।


শনিবার (১০ই জুন) দুপুরে কুশুরা ইউনিয়নে নবনির্মিত  বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পটি উদ্বোধন করা হয়।


পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মাদক থেকে নতুন প্রজন্মকে যদি আমরা দূরে রাখতে না পারি, তাহলে আমাদের সকল স্বপ্ন বিফল হয়ে যাবে।মাদক সন্ত্রাস দমনে আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনার ছেলে মেয়েরা কোন পথে চলছে।


এ সময় তিনি দেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়েও কথা বলেন। মন্ত্রী বলেন অনেক ষড়যন্ত্র হচ্ছে।আমরা সব সময় দেখে আসছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই এক হয়ে যায় আরেক ষড়যন্ত্র করার জন্য।শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা।তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথানত করেন না বা ঘাবড়ে যান না।তিনি সব সময় মাথা উচঁ করে চলতে শিখেছেন এবং আমাদের মাথা উচুঁ করে চলতে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম(বার) এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী।


আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা মোঃ সোরহাব হোসেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নুরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

Tag
আরও খবর