অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু।

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু। রাজবাডীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ঢাকা - খুলনা মহাসড়কে দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী শাবানা আক্তার (৩০)নামে এক নারীর মৃত্যু হয়েছে ও ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু আহত হয়েছে।


নিহত প্রতিবন্ধী শাবানা হলো দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কিয়ামউদ্দিন মোল্লার পাড়ার বাক প্রতিবন্ধী গহেরের স্ত্রী।আহত ফাতেমা আক্তার পিংকি হলো একই এলাকার ইদ্রিস পাড়ার বাবলুর মেয়ে। রোববার( ৬ এপ্রিল) দুপুর ১২ টার সময় দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান,দ্রুত গতির ঢাকা মুখি একটি মাইক্রোবাস গাড়ি যার নাম্বার ঢাকা চ ১২-৪১ ৪৬ দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় এসে পৌঁছাইলে পথচারী শাবানা রাস্তা পারাপার হওয়ার সময় তাকে দ্রুত গতিতে ধাক্কা দিলে ঘটনা স্থলেই শাবানা ও ফাতেমা আক্তার পিংকি আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাবানাকে মৃত্যু ঘোষণা করেন ও পিংকিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ জানান,হাইচ গাড়িটিকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর