কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আ'বিমা অঞ্চলে আদিবাসীদের সংস্কৃতি চর্চায় কালচারাল একাডেমি ভূমিকা রাখবে - আবিমা ফেস্টিভ্যালে হালুয়া ঘাটের এম পি জুয়েল আরেং



মধুপুরের গড় এলাকার আদিবাসী জনগোষ্ঠীর আ'বিমা ফেস্টিভ্যাল হল মেলবন্ধনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আ'বিমা অর্থ হলো মাটির মা। ফেস্টিভ্যাল হল আনন্দ উৎসব। যা আদিবাসী সম্প্রদায়ের একটি মেলবন্ধনের সৃষ্টি করে। সংস্কৃতি চর্চা একটি জাতি গোষ্ঠীর ধারক ও বাহক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ময়মনসিংহ -১ হালুয়া ঘাট উপজেলার আদিবাসী সংসদ সদস্য জুয়েল আরেং বলেন - এ অঞ্চলে আদিবাসীদের বসবাস। এখানে সাংস্কৃতিক চর্চা হয়। যদি এখানে একটি কালচারাল একাডেমি হয় তবে তা সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখবে। আ'বিমা ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


শুক্রবার ১৩ অক্টোবর মধুপুর গড়াঞ্চালের কুড়াগাছা ইউনিয়নের মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রলয় নকরেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন আ'বিমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অজয় এ মৃ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের রেমন্ড আরেং, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন মধুপুর উপজেলার ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ সভাপতি ইউজিন নকরেক, আচিক মিচিক সোসাইটির সভাপতি সুলেখা ম্রং, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মিঃ নির্জন সিমসাং, সদস্য সচিব পৌল সিমসাং, প্রমুখ।  


এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি মধুপুর গড়াঞ্চালে আবিমা অনুষ্ঠান টি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গারো জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীও এ আ'বিমা অনুষ্ঠান উপভোগ করে থাকে। 

আ'বিমা হল একটি আচিক বা গারো শব্দ। এর অর্থ মাটির মা। গারোরা ভারতের মেঘালয়সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জুম চাষ করতো। তাদের পূর্ব পুরুষেরা জুমের ফসল ফলনের দিক বিবেচনা করে মধুপুর অঞ্চলকে আ'বিমা হিসেবে আখ্যায়িত করেছেন। মাটির উর্বরতার কারণে তারা মধুপুরের মাটিকে আ’বিমা অর্থাৎ মাটির মা বলে থাকে।









Tag
আরও খবর