কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর গোঁজা খালে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর গোঁজা খালে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 


টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর গোঁজা খালে ডুবে শাজাহান (আলী ৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত শাজাহান আলী আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার ১৭ অক্টোবর দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বংশাই নদীর বিএডিসি ফার্ম এলাকার গোঁজা খালে। 


স্বজনরা জানান, সারা বছরই মাছ ধরার নেশা ছিল শাজাহান আলীর। আজ সকালে বাড়ি থেকে তার ছেলে হাফিজুরকে সাথে নিয়ে বংশাই নদীতে মাছ ধরতে যায়। জাল টানানোর জন্য নদীতে নেমে জালের বাঁশ সরিয়ে অন্যত্র নেয়ার সময় পানিতে ডুব দেয়। ডুব দিয়ে অনেক সময় আর ভেসে না উঠায় তার ছেলে নদীতে নেমে খোঁজে না পেয়ে টানে উঠে আসে। পরে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা গিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজির পর নদীর ভাটিতে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিহতের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 




আরও খবর