কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে প্রথম ধাপে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলের   মধুপুরে প্রথম ধাপে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের  সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 


লিয়াকত হোসেন জনী 
ধনবাড়ী , টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে টাঙ্গাইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

৩০ মে মঙ্গলবার সকালে মধুপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় মধুপুর ও ধনবাড়ী উপজেলার আসন্ন উপজেলা  পরিষদ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণকারী বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন।

মধুপুর উপজেলা পরিষদ হলরুমে 
আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার,  সরুফ উদ্দিন ,  সহকারী নির্বাচন কমিশনার আনোয়ার পারভেজ ,    ধনবাড়ী ও মধুপুর উপজেলা  নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেন,  ধনবাড়ী ও মধুপুর অফিসার্স ইনচার্জ  হাবিবুর রহমান ও মধুপুর অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন,  মধুপুর ও ধনবাড়ী নিবার্চন কর্মকর্তা   ফারহানা শিরিন ও  হরিসংকর রায়,  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ভোটগ্রহণ কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য টাঙ্গাইল জেলার তিনটি উপজেলা মধুপুর, ধনবাড়ী  ও গোপালপুরে  প্রথম ধাপে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপালপুরে একজন মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যুর কারণে এ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সে অনুযায়ী মধুপুর ৯০ টি ও ধনবাড়ীতে ৬১ টি মোট ১৫১ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লিয়াকত হোসেন জনী 
ধনবাড়ী ,টাঙ্গাইল প্রতিনিধি:
তারিখ:৩০-০৪-২৪ খ্রি. 
মোবাইল: ০১৭২০৩৮৫৫৬৬

Tag
আরও খবর