কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) কুইজ প্রতিযোগিতা ও তাফসির মাহফিল অনুষ্ঠিত

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর পৃথিবীর বুকে আগমন ও ধরনীর মায়া ত্যাগ করে একই দিনে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যে চলে যাওয়ার দিনকে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। দিবসটি উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে কুইজ প্রতিযোগিতা ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে সেপ্টেম্বর) ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া বড় জামে মসজিদ কমিটির আয়োজনে উপস্থিত বক্তৃতা ও সাধারণ প্রশ্নের উত্তর বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় সকল বয়সী মানুষ অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সন্ধ্যায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র সীরাতুন্নবী (সাঃ)-এর গুরুত্ব, তাৎপর্য ও আমল শীর্ষক আলোচনা করেন—পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া বড় জামে মসজিদের খতিব মোঃ সামসুল আলম। এতে সভাপতিত্ব করেন—পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া বড় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান লেবু মাস্টার।

মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ মনসুর আলীর পৃষ্ঠপোষকতায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন—চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র মোঃ আবু সাঈদ।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে