কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দুর্গাপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

প্রতীকী
    • নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূ সেলিনা খাতুনকে (৩৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের জেলে পাঠানোর আদেশ দেন দুর্গাপুর চৌকির সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।
    • এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলি এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিনা উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। তিনি দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামের শাহ আলম (২৮), একই গ্রামের আলিম উদ্দিন (২৮) ও কাপাসাটিয়া গ্রামের মাসুম ফকির (২৫)।
      জানা যায়, গত সোমবার বিকেলে বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর যাওয়ার কথা বলে বাসা বেরিয়ে নিখোঁজ হন সেলিনা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। পরদিন বিকেলে ঈদের পর বন্ধ থাকা বালু ব্যবসা চালু করতে গদিঘর পরিস্কারের কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।
      এ ঘটনায় নিহত সেলিনার মা খোদেজা বেগম গতকাল রাতে বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দুর্গাপুর থানা পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে শাহ আলম, আলিম উদ্দিন ও মাসুম মিয়াকে গ্রেপ্তার করে।দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
      নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯১ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৯১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৯৩ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৯৪ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৬২১ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে