তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে মাদ্রাসার ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় অবস্থিত তারতিরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সাহারিয়ার আলম (১০) কে মাদ্রাসার হুজুর হাফেজ আল আমিন বেধরক মারধর করে গুরত্বর আহত করেছে বলে ওই ছাত্র ও তার পরিবার অভিযোগ করেছে। আহত ছাত্র সাহারিয়ার আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহত ছাত্র উপজেলার রাজাবাড়ী তালধারী এলাকার লিমনের ছেলে।

আহত ছাত্রের চাচা সাব্বির হোসেন বলেন, ১৯ আগষ্ট সকালে পড়ার পর থাওয়ার জন্য ডাকলে  লেবু খেয়ে যেতে দেরি হওয়ায় হাফেজিয়া মাদ্রাসার হুজুর হাফেজ আল আমিন তার বুকে কিলঘুসি মারে। দুপুরে খাওয়ার পর সাহারিয়ার আলমের ঘুম থেকে উঠতে দেরি করায় ও পড়া না পাড়ার কারনে হুজুর হাফেজ আল আমিন লাথি, কিল ঘুষি মারতে থাকে। এতে সাহারিয়ার আলম শুয়ে পড়লে হুজুর তার দুই পা উপর দিক করে পিঠের উপর বেধরক লাথি মারতে থাকে। পরেরদিন ফরাদপুর এলাকায় আমার আত্বিয় ছাত্র সাহারিয়ার আলম তার খালার বাড়ী খেতে গিয়ে শুয়ে পড়ে। তার এ অবস্থা দেখে ২০ আগষ্ট তাকে গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়ী নিয়ে চলে আসা হয়। আমরা তার অবস্থা এত গুরত্ব বুঝতে পারিনি। তার অবস্থা বেগতিক হলে পুনরায় ২৩ আগষ্ট উপজেলা (প্রেমতলী) স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার এ বিষয়টি পুলিশকে জানাতে বললে ছাত্রের দাদা সিরাজুল আলম প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ করেন। পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকার লোকজন বিষয়টি মিমাংসা করার কথা বলে। কিন্তু পুলিশ সাহারিয়ার অবস্থা দেখে আগে চিকিৎসা করার কথা বলে। পুনরায় ২৪ আগষ্ট সাহারিয়ারকে গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ আগষ্ট তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। বর্তমানে সে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ছাত্রের চাচা সাব্বির হোসেন আরো বলেন, রামেক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে বলেন মাজার ফেটে গেছে। মেরুডন্ডের হাড় সরে গেছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে তারতিরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হুজুর হাফেজ আল আমিন বলেন, হাত দিয়ে মেরেছি। এটা ১৯ আগষ্টের ঘটনা। একবার বসে মিমাংশা করার কথা হয়েছে। এখন তারা বলছে হাড় ভেঙ্গে গেছে। হাড় ভেঙ্গে গেলে ১৯ তারিখ হতে ২৪ তারিখ পর্যন্ত থাকা কি সম্ভব? ২৪ তারিখ তারা উপজেলা (প্রেমতলী) স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সেখান থেকে আবার রামেকে ভর্তি করেছে। মাদ্রাসার আরো ছাত্র আছে তাদের বললে জানতে পারবেন। হাত দিয়ে ২/১বার মেরেছি। মাদ্রাসাটাকে তুলে দেওয়ার জন্য তারা এ সড়যন্ত্র করছে। মাদ্রাসাটি এখন অনেক এগিয়ে গেছে তাই তারা মাদ্রাসাটি তুলে দেওয়ার জন্য লেগেছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্চার্জ শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে  অভিযোগ পেয়েছি। চিকিৎসা করাতে বলেছি। এক্সরে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


Tag
আরও খবর