তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

সংসদ সদস্য বাদশা’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোর্ট হড়গ্রাম বাজার সাংসদের নিজস্ব বাসভবনের দপ্তরে এ সৌজন্য সাক্ষাতের সময় “সমসাময়িক সাংবাদিকতা ও রাজশাহী প্রেক্ষিত” বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংসদের হাতে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা “ঐ নূতনের কেতন ওড়ে” ও সম্মাননা স্মারক তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ৷ সাংবাদিকরা দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক এবং সচেতন নাগরিক। বর্তমানে কিছু সাংবাদিক পেশাটিকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পরিণত করতে চাইছে। আমি আশা করি আপনারা এসমস্ত অপ-সাংবাদিকতা থেকে দূরে থাকবেন। আপনারা তরুণ সাংবাদিক, আপনাদের কাছে দেশ অনেক কিছু আশা করে। আমি আশাবাদী, আপনারা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সকল অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থেকে অশুভ রক্ত চক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাবেন। তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বিগত একবছরের কর্মকাণ্ডেরও ভূয়সী প্রসংশা করেন।

এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহমেদ,সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা ও শাহীন সাগর, সদস্য সুমন রহমান, আনসার তালুকদার স্বাধীন, এফডিআর ফয়সাল, নিহাল খান, রিদয় খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর