তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে ৬০টি দোকানের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজশাহীর গোদাগাড়ীতে দোকান ঘরের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রোববার সকাল ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট বাজারে ৬০টি দোকান ঘরের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে  নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো) লিঃ । ব্যবসায়ীদের অভিযোগ কোন নোটিশ ছাড়াই নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো) লিঃ হঠাৎ করে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে থাকে।

এক পর্যায়ে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে নেসকোর লোকজনকে মারধর করে এবং বিকাল ৪টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ করতে থাকে । এ সময় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ করে নেসকোর লোকজন চলে গেলে ব্যবসায়ীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে ৩৫মিনিটি পর গাড়ী চলাচল স্বাভাবিক হয়।

রাজাবাড়ীহাট বাজার সমিতির সাধারন সম্পাদক বেনু হাজি বলেন,৬০ থেকে ৭০ টি দোকান ঘরের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সব দোকান ঘরের বিদুৎ বিল পরিশোধ রয়েছে। দীর্ঘদিন ধরে বিদুতের সংযোগ নিয়ে দোকান ঘরে ব্যবসা করে আসছে স্থানীয় লোকজন। 

এ প্রসঙ্গে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো লি:, কাশিয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী (অতিঃ) নেকামুল ইসলাম বলেন,দোকান ঘর গুলি সরকারী জায়গায় থাকার কারণে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন । মূলত স্বেই কারণেই  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে প্রায় ২০টি সংযোগ বিচ্ছিন্ন করার পর বাধার মুখে দোকান ঘরের সংযোগ বিচ্ছিন্ন করা যায়নি।

এদিকে সন্ধা সাড়ে ৬ টার দিকে দীন মোহাম্মদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন সরকারী জায়গায় থাকা দোকান ঘরের মালিকদের নোটিশ প্রদান করে।

দুর্ঘটনা এড়াতে প্রথমে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলে দোকান ঘর মালিকেরা নেসকো ও পুলিশের উপড় হামলা করার কারণে দীন মোহাম্মদ আটক করে পুলিশের হেফজতে নেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম বলেন,সরকারী জায়গা থেকে দোকান ঘর সরিয়ে হাটের ভিতরে পুর্নবাসন করার জন্য দোকান ঘর গুলি উচ্ছেদ করা হবে। এসব দোকান ঘরের মালিকদের অনুরোধেই বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে দুই একজনের উস্কানিতে ব্যবসায়ীরা ঘটনাটি ঘটিয়েছে।

Tag
আরও খবর