কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৭৬ কেজি বাঘাইর মাছে পেয়ে আনান্দে আত্মহারা পদ্মা পাড়ের জেলেরা

পদ্মা নদীতে ৭৬ কেজী বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পরায় আনান্দে আত্মহারা হয়ে যায় পদ্মা পাড়ের জেলেরা। এই বিশাল আকৃতির বাঘাইর মাছটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা পাড়ের হরিশংকরপুর গ্রামের  জেলের জালে পরে শুক্রবার দিবাগত রাত ১১ টার সময়। 

এই মাছটি যেমন জেলেদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি অর্থের যোগান দিয়েছে তাদের। হরিশংকরপুর বাজারে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটি কেটে প্রতি কেজী ৮শ’ টাকা দরে নিমিশেই বিক্রি হয়ে যায়। কেজী দরে বিক্রি করলেও মাছটি বিকি করে জেলেরা পাই ৬১ হাজার ৪ শ” টাকা।

কথা হয় মাছ ধরতে যাওয়া পদ্মা পাড়ের জেলেদের সাথে, হরিশংকরপুর গ্রামের আশরাফ (৪০), মাসুম (৩৬), তরিকুল ইসলাম (৩৫) ও দিয়াড় মহব্বতপুর গ্রামের  শাহিন (৩০) বলেন শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় পদ্মা নদীতে জাল নিয়ে যায় মাছ ধরার জন্য। ১ম বার নদীতে জাল গড়াতেই জালে ধরা পরে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটির, যার ওজন ৭৬ কেজি ৮০০ গ্রাম।  আবারো ২য় বার জাল পদ্মা নদীতে গড়ায় এবং ২য় বারোও জালে ধরা পরে ১৫ কেজি ৩০০ গ্রাম বাঘাইর মাছ।

তারা বলেন, বিশাল আকৃতির বাঘাইর মাছটি বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর রেলবাজারে মাছের আড়তে নিয়ে যায়। কিন্তু সেখানকার মাছ ব্যবসায়ীরা মাছটি নিতে অনিচ্ছুক। পরে মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসি। মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসে মাত্র মাছটি দেখার জন্য শতশত নারী পুরুষ ভিড় জমায়। স্থানীয়রা মাছটি স্থানীয় ভাবে কেটে বিক্রির কথা বললে হরিশংকরপুর বাজারে মাছটি কেটে প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি করে।

জেলে মাসুম (৩৬) বলেন, আমরা শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে জাল নিয়ে যায়,  রাত্রী প্রায় ৮ টার সময় জাল পানিতে ছাড়ি, জাল গড়াতে গড়াতে চলতে থাকি রাত্রী ১১ টা তখন আমরা জাল তুলতে শুরু করি। নৌকায় জাল তুলার এক পর্যায় দেখা দেয় এই বিশাল আকৃতির বাঘাইর মাছ। আমিতো ভাবছোনো যে এতোবড় মাছ নৌকায় তুলতে পরবো কি না মাছ পালিয়ে যাবে, অবশেষে মাছটি ধরতে সক্ষম হয়। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। 


Tag
আরও খবর