তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

সাদা কদম ফুলে দুলছে কৃষকের স্বপ্ন

 দেখতে কদম ফুলের মতো হলেও এটি কোন সাধারণ ফুল নয়। এটি পেঁয়াজের বীজের সাদা অংশ যা স্থানীয়দের কাছে থোকা বা পেঁয়াজের বীজ নামে পরিচিত।  সাদা কদমের মত ফুলে ভরে গেছে বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীর গোদাগাড়ীর মাঠ গুলো। বাতাসে মাঠজুড়ে দোলা খাচ্ছে পেঁয়াজের ফুল গুলো। সাথে সাথে সাদা কদম ফুলে দুলছে কৃষকের স্বপ্ন। সে ফুলে গুন গুন শব্দ করে বসছে মৌমাছি। সাদা কদমের মধ্যেই লুকিয়ে রয়েছে কালো সোনা। এ কালো সোনায় কৃষকেরা স্বপ্ন বুনছে।

বলছে, এ অঞ্চলে পেঁয়াজ বীজের চেয়ে লাভজনক ফসলের চাষ আর নেই। তাই এর ব্যাপক সম্প্রসারণে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে পেঁয়াজ বীজ চাষে এখনো কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। আবহাওয়া পেঁয়াজ বীজ চাষের অনুকুলে রয়েছে বলে এ উপজেলার পেঁয়াজ বীজ চাষিরা ভালো ফলনের আশা করছে।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মওসুমে বরেন্দ্র অঞ্চল খ্যাত শুধু রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতেই ৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। গত মওসুমে গোদাগাড়ীতে পেঁয়াজ বীজ চাষ হয়েছিলো ৯৫ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে একটু কম চাষ হয়েছে। কারন হিসাবে জানায়, গত বছর ১ম দিকে পেঁয়াজ বীজের দাম কৃষকরা ভাল দাম পেলেও শেষ সময় দাম কম পেয়েছে। তাই এ বছর একটু চাষ কম হয়েছে। 

কৃষি বিভাগ বলছে, বরেন্দ্র অঞ্চলের মাটি পেঁয়াজ বীজ চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়া পেঁয়াজ বীজ চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এ অঞ্চলের চাষিরা পেঁয়াজ বীজ চাষে করে লাভবান হচ্ছে। চলতি বছর উপজেলার মাটিকাটা, গোগ্রাম, দেওপাড়া, রিশিকুল, গোদাগাড়ী ইউনিয়নসহ কাকনহাট পৌরসভায় বেশী পেঁয়াজ বীজ চাষ হয়েছে। তবে মাটিকাটা ইউনিয়নে সবচাইতে বেশী চাষ হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবিঘা জমিতে পেঁয়াজবীজ চাষে খরচ হয়ে থাকে প্রায় ৫০ হাজার টাকা। আর উৎপাদন বিঘা প্রতি দই থেকে চার মণ। গত মওসুমে ১ম দিকে গোদাগাড়ীতে এই বীজ বিক্রি হয়েছে মণ প্রতি ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। তবে শেষ সময় বিক্রি হয়েছে মণ প্রতি ৬০ হাজার টাকায়।

কথা হয় গোদাগাড়ী উপজেলার মেসার্স বন্ধু বীজ ভান্ডারের ম্যানেজিং ডিরেক্টর মো:আব্দুল খালেকের সাথে। সে জানায়, উপজেলার গোগ্রাম ইউনিয়নের দমদমা, আগলপুর, বড়সিপাড়া, মধুমাট এলাকায় প্রায় ১০ একর জমিতে পিয়াজ বীজ চাষ করছে। প্রতি বিঘায় খরচ আনুমানিক ৫০ হাজার টাকা। ফলন নির্ভর করে সম্পূর্ণ আবহাওয়ার উপর এবং প্রাকৃতিক মৌমাছির উপস্থিতির উপর। বিঘা প্রতি ফলন দুই থেকে চার মন পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বাজারে বেশি চাহিদা সম্পন্ন জাত তাহেরপুরি,কিং, হাইব্রিড এগুলোই চাষ করেছে সে। 

সে আরো জানায়, পিঁয়াজ বীজ চাষের জন্য প্রথমে পিয়াজ সংগ্রহ করতে হয় এবং জাত সম্বন্ধে ধারণা থাকতে হয়, কোন জাতের বীজ চাষ করবে সে জাতের পিয়াজ সংগ্রহ করতে হয়।

পিয়াজ বীজ চাষের জন্য নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পিয়াজ লাগানো হয় এবং মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে বীজ সংগ্রহ করতে হয়। এখানকার উৎপাদিত বীজগুলো বেশির ভাগেই দেশের পাবনা ফরিদপুরে বিক্রি হয়ে থাকে। এই মৌসুমে ভালো ফলন এবং লাভের আশা করছে সে।

হরিশংকর পুর গ্রামের কৃষক মঈন বলে, চলতি মৌসুমে সাড়ে ১০ বিঘা জমিতে পেঁয়াজ বীজের চাষ করেছে। বিঘা প্রতি পেয়াজ লেগেছে ৮ থেকে ১০ মণ করে। তার জমিতে পেঁয়াজের ফুল ভালো হয়েছে। কোন দুর্যোগ না হলে ভাল ফলনের আশা করছে সে।

উপজেলার প্রান্তিক চাষিরা জানাই, পেঁয়াজের ফুল এক মাস ধরে ফোটে। এক সঙ্গে এত মৌমাছিও পাওয়া যায় না। পরাগায়নের জন্য মৌমাছিসহ মৌবাক্স ভাড়া করে নিয়ে এসে পেঁয়াজ বীজের জমিতে রাখতে হয়। এছাড়াও  শ্রমিক দিয়ে হস্ত পরাগায়ন করতে হয়। প্রান্তিক চাষিরা আরো জানাই, পেঁয়াজবীজ চাষে কোন লোকসান নেই-একথা সত্য। তবে অনেক সময় ভারত থেকে পেঁয়াজবীজ আমদানির জন্য গোদাগাড়ীর পেঁয়াজবীজের দাম কমে যায়। এতে চাষিরা ভালো দাম পাওয়া থেকে বঞ্চিত হন।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ‘প্রতি বছর পেঁয়াজের মওসুম শুরুর আগেই কৃষকদের নিয়ে মাঠ কর্মশালার আয়োজন করে কৃষি বিভাগ। সেখানে তাঁদের ভালো বীজ সম্পর্কে ধারণা দেয়া হয়। পেঁয়াজের বীজ চাষে মৌমাছি নিয়ে সমস্যা হয়। বীজের পরাগায়নে সমস্যা হয়। তবে আমরা কৃষকদের হস্ত পরাগায়নের পরামর্শ দিয়েছি। এছাড়াও সাদা কাপড়ের মাধ্যমে পরাগান ঘটানোর কথা বলেছি। এতে বীজ ভালো মানের ও বেশি ফসল উৎপাদন হবে।’ 


আরও খবর