গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

নির্মল আনন্দের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় নির্মল আনন্দের হা-ডু-ডু  খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগষ্ট ) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের বীরহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়   মাঠে বর্ণাঢ্য আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে  হা-ডু-ডু  খেলা অনুষ্ঠিত হয় ।দু-দলের তুমুল লড়াই দেখে সৃষ্টি হয় মহা উৎসবমূখর পরিবেশের।

এ সময় খেলায় অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার হিসেবে থাকে একটি খাসি।

জানা যায়, অনেকটাই বিলুপ্তির পথে এ খেলাটি। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা।কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হোসেনপুরে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা।

গ্রামীণ জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে স্কুল মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।

খেলার শুরু থেকে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা যুবলীগ নেতা জহুরুল ইসলাম ভূইয়া হিমু,ইঞ্জিনিয়ার মশিউর রহমান কমল,

রহম আলী মেম্বার,কালাম মেম্বার,জিনারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা তরুণ আকন্দ,বিশিষ্ট ক্রীড়াবিদ হান্নান শাহ প্রমূখ।

বিভিন্ন  ক্রীড়াবিদ,স্থানীয় ময়মুরুব্বি,যুবক ও অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

বিবাহিত দলের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন, কালা মিয়া ও অবিবাহিত দলের  অধিনায়কের দ্বায়িত্বে ছিলেন ইমন মিয়া,খেলাটি পরিচালনায় ছিলেন পিপলা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান দুলাল ও কিশোরগঞ্জ সদর কলাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল-আমিন জীবন।


আরও খবর



কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি

১২৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে



জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

১৩৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে


‎হোসেনপুরে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা

১৪৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে