কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা অনুষ্ঠিত



জন কল্যাণে রাজস্ব উন্নয়নের অক্সিজেন রাজস্ব, আয়করের সংস্কৃতি বাংলাদেশের উন্নতি এই শ্লোগানকে সামনে রেখে খুলনা কর অঞ্চলের অধীনে কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাস শেষ হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব নারায়নপুর অবস্থিত কর সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাসের সকল দিনের ন্যায় আজও দিনব্যপী আয়কর তথ্য ও সেবা মাসের কার্যক্রম পরিচালিত হয়। তথ্য ও সেবা মাসে কর সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসের কর পরিদর্শক পার্থ প্রতিম সাধু এর সার্বিক পরিচালনায় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরের সকল প্রকার চাকুরিজীবী ও ব্যবসায়ী পেশাজীবীদের মধ্যে মাসব্যাপী কর সেবা নিশ্চিত করেন।

এবিষয়ে উক্ত সার্কেলের উপকর কমিশনার বিপুল কুমার সমাদ্দারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও করদাতাগণ উৎসাহ ও উদ্দিপনা মধ্যে অত্র অফিসে আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং আমরা করদাতাদের এবিষয় সার্বিক সহযোগিতা প্রদানের চেস্টা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ করবর্ষে এই সার্কলে আজ পর্যন্ত মোট দাখিলকৃত রিটার্ন সংখ্যা ৫৬৮০ তার মধ্যে করদাতগণ সরাসরি সার্কেলে এসে দাখিল করেছেন ৪৬৯৫ এবং অনলাইনে দাখিল করেছন ৯৮৫ টি। এই সার্কেলে নভেম্বর -২০২৩ মাসে আদায় লক্ষ্যমাত্রা ছিল ৭৯ লক্ষ তার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৬১ লক্ষ টাকা (প্রায়) যা লক্ষমাত্রার দ্বিগুনেরও বেশি।

এসময় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরেরর করদাতগণ ও বিশেষ ব্যক্তিবর্গসহ কর অঞ্চল সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসে সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসের কর-পরিদর্শক পার্থ প্রতিম সাধু জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাসে কর সার্কেলে করদাতগণকে রিটার্ন দাখিলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। করদাতাদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৩১ শে জানুয়ারি-২০২৪ পর্যন্ত জরিমানা ব্যতিরেকে রিটার্ন গ্রহণের মেয়াদ বাড়িয়েছে যা করদাতাদের জন্য সস্ত্বি দায়ক। তিনি আরো বলেন নতুন আয়কর আইন-২০২৩ এ রিটার্ন দাখিলের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, অনলাইন রিটার্ন দাখিল সহজীকরণ করা হয়েছে। কর প্রদানে এ-চালানের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংকে যেয়ে করদাতগণের টাকা জমা দেয়ার সেবা সরকার নিশ্চিত করার কারণে করদাতাদের মধ্য কর প্রদানে ইতিবাচক সাড়া পড়েছে। 

আরও খবর