চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ আটক ১

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ আটক ১


সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরযমুনা এলাকায় পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আবু হাসান রাজু (৩২) নামের ওই যুবককে আটক করে।আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।


পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক আবু হাসান রাজু একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করে।


বুধবার (২৫ মার্চ) আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, "আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয়রা অভিযানের প্রশংসা করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


Tag
আরও খবর