কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বিতর্কিত দলিল লেখক শফির লাইসেন্স বাতিলের আবেদন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বিতর্কিত দলিল লেখক শফির লাইসেন্স বাতিলের আবেদন


জমির রেকর্ড ও বিভিন্ন কাগজপত্র জালিয়াতি, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া, জমি বিক্রেতার টাকা কৌশলে আত্মসাৎ, রেজিস্ট্রিকৃত জমির দলিল আটকে রেখে হয়রানিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সদস্য জিএম শফিকুল ইসলাম ওরফে শফির বিরুদ্ধে। বহুল বিতর্কিত এ দলিল লেখকের লাইসেন্স বাতিলের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা সাব-রেজিস্ট্রার ও সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি বরাবর আবেদন জানিয়েছেন প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের মরহুম সৈয়েদ আলী গাজীর ছেলে জিএম শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলা এলাকায় জাল দলিল সৃষ্টিকারী, নকল রেকর্ড, নকল নামজারী ও নকল দাখিলা তৈরীকারক হিসেবে পরিচিত। তার প্রতারণা ও জালিয়াতির কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৬/০৯/২০২৩ তারিখে জিএম শফিকুল ইসলামের দ্বারা প্রতারিত ও জালিয়াতির শিকার ব্যক্তিবর্গ তার শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তাছাড়া জিএম শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতারণা, জাল দালিল সৃষ্টি, জাল খতিয়ান তৈরী ও বিভিন্ন জালজালিয়াতির অভিযোগে তিনজন ভুক্তভোগী ব্যক্তি সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-২ এ পৃথক তিনটি মামলা দায়ের করেছেন যা বর্তমানে তদন্তাধীন আছে। বহু বিবাহের হোতা জি এম শফিকুল ইসলামের কারণে দলিল লেখক সমিতি ও কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এর ভাবমূর্তি অনেকাংশে ক্ষুন্ন হচ্ছে। এছাড়াও দলিল লেখক শফিকুল ইসলাম ওরফে শফি পারুলগাছা গ্রামের মরহুম জিএম আবুল কাশেমের ছেলে জাহিদুর রহমানের নিকট থেকে নগদ ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী জাহিদুর রহমান জানান, শফিকুল ইসলাম শফি তার নিকটাত্মীয়। সে সুবাদে তিনি শেখ আব্দুল বারী নামে এক ব্যক্তির নিকট থেকে জমি বিক্রি বাবদ প্রাপ্ত ২ লক্ষ টাকা বিশ্বাস করে শফিকুল ইসলামের নিকট রেখে সাব-রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করে দিতে। কিন্তু ফিরে এসে ওই ২ লক্ষ টাকা চাইলে শফিকুল ইসলাম টাকা না দিয়ে নানাভাবে টালবাহানা শুরু করে। দীর্ঘদিনেও তার পাওনা টাকা না দিয়ে উল্টো তার সেরেস্তা থেকে করা দু’টি দলিলের টিকিট আটকে রেখে দিনের পর দিন হয়রানি করছে। এদিকে স্থানীয়রা জানান, দলিল লেখক শফির বিরুদ্ধে জাল দলিল জমা রেখে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করায় একাধিক ব্যাক্তি সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নানাবিধ প্রতারণা ও জালজালিয়াতির কারণে এলাকায় তিনি জাল শফি নামে পরিচিতি লাভ করেছেন। এসব কারণ উল্লেখ করে বহুল বিতর্কিত দলিল লেখক জি এম শফিকুল ইসলাম এর রেজিষ্ট্রেশন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তিবর্গ ও সচেতন মহল। এব্যাপারে জানতে চাইলে দলিল লেখক শফিকুল ইসলাম শফি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

আরও খবর