কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জের রামনগরের ১৩ পরিবারকে উচ্ছেদ।

সাতক্ষীরা জেলা কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর মৌজার ২.৩৯ একর জমি থেকে ১৩ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। 


সোমবার (২৪ জুন) বেলা ১টার দিকে রামনগর গ্রামের দিঘির খাল সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায় রামনগর মৌজার২৫১,২৫৭,৪৮৯,৪৯০, খতিয়ানে ৩.৮০ একর জায়গা রামনগর গ্রামের শেখ শাহাবাজ আলীর ওয়ারেশরা শান্তিপূর্ণ ভোগদখল করত ২০১০ সালে জায়গাটির পাশ দিয়ে বয়ে যাওয়া দিঘির খাল খননের পর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন জায়গাটি খাস খতিয়ান ভুক্ত  দাবী করে "মোশাররফ হোসেন আদর্শ গ্রাম" নাম করণের মাধ্যমে ভূমিহীন দাবিদার ১৭ টি পরিবারকে উক্ত যায়গাটিতে পূর্নবাসন করে। সেই থেকে পরিবারগুলো সেখানে বসবাস করে আসছিল। 


এদিকে মোশাররফ হোসেনের প্রভাবে জমির মালিকানা হারিয়ে শেখ শাহাবাজ হোসেনের ওয়ারেশদের পক্ষে তার পুত্র শেখ শাহাদাত হোসেন জমিটির প্রকৃত মালিক দাবি করে দখল ফিরে পেতে ২০১০ সালে দেওয়ানি মামলা রুজু করে ১৪ বছর ধরে চলমান মামলাটির সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায়ে বাদি শেখ শাহাদাত হোসেনের পক্ষে রায় প্রদান করে বিজ্ঞ আদালত। এবং  সর্বশেষ দেওয়ানী জারী ০২/২০১৭ মামলার ডিগ্রিদার পক্ষকে ২.৩৯ একর জমি হতে উচ্ছেদ অভিযান পরিচালনার আদেশ জারি করে বিজ্ঞ আদালত। সে অনুযায়ী জেলা জর্জ আদালত সাতক্ষীরা এর জারি কারক শেখ সফিকুল ইসলাম এবং কাজি আলমগীর এর উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় চিহ্নিত ২.৩৯ একর যায়গা থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান  পরিচালনার মাধ্যমে ১৩ পরিবারকে উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্য আব্দুল আজিজ, সফুরা খাতুন, খাদিজা খাতুন ও সিরাজুল ইসলাম সহ অনেকেই জানান উচ্ছেদ এর পূর্বে তাদেরকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি, নোটিশ ছাড়াই হটাৎ করে তাদের বসত বাড়ি ভেঙে দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।


 উপস্থিত অনেকেই উচ্ছেদকৃত ১৩ পরিবারের পূর্নবাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান  পরিচালিত হলে সেটি মানবিক হত বলে অভিমত প্রকাশ করেন অনেকে।

আরও খবর