কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জের রামনগর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

কালিগঞ্জের রামনগর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২৫ তম পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নবী প্রেমিকের উপস্থিতির মাধ্যমে ১৬ই সেপ্টেম্বর রোজ: সোমবার সকাল ৯.০০ ঘটিকা থেকে ইসলাম প্রিয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র‍্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল ১০.৩০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে র‍্যালির মাধ্যমে ধর্মীয় হামদ, নাত, স্লোগান ফেস্টুন সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানটি মাওলানা আরিফ বিল্লাহর পরিচালনায়, মাওলানা আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি নাসমূস শাহাদাৎ ফয়েজি। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম সমাপ্ত করা হয়, এবং বাদ মাগরিব হতে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর