কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ-প্রত্যাশী পারভেজ বিশ্বাস

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক পদ পার্থী হিসেবে রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন পারভেজ বিশ্বাস।


 এর আগে পারভেজ বিশ্বাস খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ এর নেতৃত্ব দিয়েছেন। 


রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার উপস্থিতিতে প্রত্যাশিত পদের জন্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।


জীবন বৃত্তান্ত জমা দেবার পর যুবলীগ নেতা পারভেজ বিশ্বাস বলেন, 'ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন এর সূচনা ঘটে। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মানিকগঞ্জ ছাত্রলীগ, খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ শাখা'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ২০০৮ থেকে বর্তমান পর্যন্ত যুবলীগের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি। মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আহ্বায়ক পদ প্রত্যাশি হিসেবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছি।


এছাড়াও আরো জানান, রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে।


বর্তমানে, বাড়াই ভিকরা উদীয়মান সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বাসপাড়া জামে মসজিদ ও সামাজিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।


এবং ২০০৬ এর পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত জাতীয় নির্বাচন সহ সকল পর্যায়ের নির্বাচনে নৌকা'র প্রার্থী'র পক্ষে প্রত্যক্ষ ভাবে কাজ করে আসছি।


রাজনৈতিক এবং সামাজিক কাজের সাথে জড়িত থাকার কারণে সকল শ্রেনীর মানুষের সাথে রয়েছে সুসম্পর্ক। সকলের ভালবাসায় সিক্ত হয়ে যদি মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এর দায়িত্ব অর্জন করতে পারি তাহলে সকল নেতা কর্মিদের আদেশ উপদেশ মেনে চলব এবং সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।


এছাড়াও, বেতিলা মিতরা ইউনিয়ন বাসীর বিভিন্ন লোক মারফতে জানা যায়, পারভেজ বিশ্বাস তাদের নয়ন মণি এবং রাজনৈতিক কান্ডারি। সকল বিপদ আপদে সব সময় পাশে থাকেন। অনেকে তাকে বিপদের বন্ধু বলেও আক্ষায়িত করেন।মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে তারা পারভেজ বিশ্বাস কে দেখতে চায় বলে দাবী জানান।


জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা জানান, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশনায় মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমাদান এর আহ্বান করা হয়েছে। সকল পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কেন্দ্র্রীয় কমিটির সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।’


এসময় জেলা যুবলীগের সাবেক সদস্য মিঠু রায়, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলাম খান মনি, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান, সোমিত্র সরকার মনা, সামিউল আলীম রনি, যুবলীগ নেতা ওমর ফারুক, খন্দকার সুজন, আল রাফিসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দানের জন্য আহবান করে জেলা যুবলীগ । জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ৩ মে থেকে ৮ মে এর মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেবার জন্য নির্দেশ প্রদান করা হয় হয়।

Tag