কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে শেখের তালুক গোলাম রহমান নুরানী মাদ্রাসার উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক গ্রামে শেখের তালুক গোলাম রহমান নুরানী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার উদ্বোধনের পাশাপাশি বই বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নাজিম উদ্দিন সবুজের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা পরিবারের সদস্য মিজানুর রহমান, পারভেজ রহমান জনি, ডোমখালী নুরুল উলুম ইদ্রিসিয়া মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান মাওলানা আমিরুজ্জামান, মাদ্রাসা পরিচালক সরোয়ার আলম রাসেল, শিক্ষানুরাগী হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন। শেখের তালুক জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি নূর নবী ভূঁইয়া, সাবেক সেক্রেটারি  নুরুল আমিন, প্রবাসী ব্যবসায়ী আশরাফ উদ্দিন সুমন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি মতিন উল্ল্যাহ, উপদেষ্টা পরিষদ সদস্য জামাল উল্লাহ, শাহ আলম, নুরুল গনি, বেলায়েত হোসেন, আজিম, রেজাউল করিম ওহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষক হাফেজ জাবের উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা শাজাহান মাহমুদ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান ও শাহজাহান মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া হাফেজ মাওলানা আশরাফ উদ্দীন ও প্রবাসী ব্যবসায়ী আশরাফ উদ্দিন সুমনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন সবুজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াহেদপুর জামে মসজিদের খতিব সাইদুল ইসলাম।


Tag
আরও খবর