কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে হাইতকান্দি আন্তঃ ওয়ার্ড অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই যুব স্পোর্টস একাডেমীর উদ্যোগে ১৪ নম্বর হাইতকান্দি আন্তঃওয়ার্ড অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে ৬ নম্বর ওয়ার্ড বনাম ৮ নম্বর ওয়ার্ড। খেলার ফলাফলে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় ৬ নম্বর ওয়ার্ড। মিরসরাই যুব স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং কার্যকরি কমিটির সভাপতি তাছলিম উদ্দিন রাকিনের সঞ্চালনায় ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়নের কৃতি সন্তান চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমখালী ইদ্রিসিয়া মাদ্রাসার শিক্ষক মফিজুল ইসলাম, একাডেমীর উপদেষ্টা লোকমান হোসেন, ব্যবসায়ী সালেহ উদ্দিন, জিয়াউল হক, কমর আলী ক্রীড়া সংঘের উপদেষ্টা রবিউল হোসাইন জুয়েল, সভাপতি আসিফ খান প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নঈমুল হাসান। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং প্রাইজমানি খেলোয়ারদের হাতে তুলে দেন। এছাড়া ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়।

Tag
আরও খবর