কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেনকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী আহবায়ক কমিটির আহবায়ক এম আলতাফ হোসেনের প্রবাসে বর্ণাঢ্য দীর্ঘ কর্মজীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতস্থ হাসাবিয়া আমান হোটেলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী সোহরাব, উপদেষ্টা পরিষদ সদস্য জসিম উদ্দিন, অহিদের নবী দুলাল, যুগ্ম সম্পাদক সাইফুল হাসান লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ চৌধুরী। এসময় সংগঠনের নেতৃবৃন্দ, কুয়েতে অবস্থানরত মিরসরাইবাসী উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত এম আলতাফ হোসেন তার বক্তব্যে কুয়েতে দীর্ঘদিনের অবস্থানের স্মৃতিচারণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে অদ্যাবধি বিভিন্ন স্মৃতিচারণ করে চলার পথে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নেন।

আলোচনা শেষে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবুল হাশেমের সুস্থতা কামনায় ও সংবর্ধিত এম আলতাফ হোসেনের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ আমানত মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের। এরপর সংবর্ধিত এম আলতাফ হোসেনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে নৈশভোজের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর