কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে ৭ম স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে আনন্দ উচ্ছ্বাসে মাতলো দেড় হাজার স্বেচ্ছাসেবী

‘সেবায় সাম্যে একমঞ্চে’-এই স্লোগানে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৭ম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী সমুদ্র সৈকতে দিনব্যাপী এই আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে সূচনা হয়। উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছিল বর্নাঢ্য র‍্যালি, পৃষ্ঠপোষক সম্মাননা, গ্রামীণ খেলাধূলা, সম্মাননা স্মারক প্রদান, আনন্দ আড্ডা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠক মঈনুল হোসেন টিপু ও মাকসুদ আলম শাহীনের যৌথ সঞ্চালনায় এবং গোলাম মর্তুজার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে স্মরণ ও শোক জ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত সংগঠক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রতি।

৭ম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, এবারের স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে মিরসরাই উপজেলার ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে। প্রতিবছর উপজেলার সকল স্বেচ্ছাসেবীদের একসাথে করতে স্বেচ্ছাসেবী পুনর্মিলনীর আয়োজন করি আমরা। উৎসবমুখর এই অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবীদের সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীজনদের আমন্ত্রণ জানানো হয়। নবীন প্রবীণ সকল স্বেচ্ছাসেবক মিলে এবারের স্বেচ্ছাসেবী সম্মিলন আনন্দমুখর হয়ে উঠে।



Tag
আরও খবর