কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৬

মৌলভীবাজারে-সিলেট সড়কের দুর্লভপুর এলাকায় মিনি বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ২ এবং ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের  দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্বাস মিয়া (৭০) এবং মধু মিয়া (৬৫)।  দুইজনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসেন। আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওর পথে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ২জন নিহত ও ছয়জন আহত হন। নিহতদের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক বাসকে আটক করা হলেও বাস চালক পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তী ব্যবস্থা আইনুযায়ী নেয়া হবে। 

আরও খবর