কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গুজব রোধে সত্য প্রচারে ঐক্যের আহ্বান মৌলভীবাজার পুলিশ সুপারের

মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই সঠিক প্রতিবাদ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম। তিনি বলেন, "গুজব প্রতিরোধে আমাদের সত্য প্রচার করতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও সামাজিক ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এই সভার আয়োজন করা হয়।  

সভায় জেলার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর মনিটরিং সিস্টেম চালুর পরামর্শ দেন এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, "আমরা সবাই এই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম বা সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে বিভেদ সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"  

তিনি আরও বলেন, "মিথ্যা তথ্য ছড়ানো একটি দেশবিরোধী ষড়যন্ত্র। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মোহসিন, মো. আজমল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান এবং জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, পূজা উদযাপন পরিষদ, খেলাফতে মজলিসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ গুজব রোধে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।  

পুলিশ সুপার তার বক্তব্যে উল্লেখ করেন, "মিথ্যা গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে কেউ যেন সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে।"

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

এ সভার মাধ্যমে জেলার বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ একযোগে গুজব প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Tag
আরও খবর