কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ

ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী মুসলিম জনতার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা এই বিক্ষোভ বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি কলেজমোড় জামে মসজিদ থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মো. হাফিজুর রহমান, বাজার মসজিদের খতিব মুফতি মো. নজরুল ইসলাম, হামিউচ্ছুন্নাহ কাসিমুল উলুম কেরামতিয়া মাদরাসার মুহাদ্দিস মো. আব্দুণ মজিদ, সাবেক সহকারী অধ্যাপক রবিউল ইসলাম খান রবি, আলহাজ্ব মাহমুদ হাসান সোহেল, মুফতি মাওলানা মো. আব্দুল হান্নান কাসেমী প্রমুখ। শেষে মুসলমানদের রক্ষা ও শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর