কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে জাতীয় ছাত্রসমাজের ৪১ তম প্রতিষ্ঠাতা বার্ষীকি পালন

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে। জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে এ উপলক্ষে বুধবার বিকালে নাগেশ্বরী মহিলা কলেজ হলরুমে আলোচনাসভা, কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোস্তফা কামাল মেরাজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব আ.ম.প আনিছুর রহমান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন মন্ডল রেজা, সদস্য সচিব ও নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু, ব্যাপারীহাট কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ও কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদসহ অনেকে। এছাড়াও জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য জেলাল রানা, তাজুল ইসলাম মিলন, পৌর কমিটির আহ্বায়ক আশরাফ আলী দুখু, সদস্য সচিব রুকনুজ্জামানসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর