কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মাববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া নানা অনিয়মের আশ্রয় নিয়ে তার খেয়াল খুশিমতো বিদ্যালয় পরিচালনা করে আসছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়সহ তাদের ভবিষ্যৎ অনিশ্চৎ হয়ে পড়ছে। এছাড়াও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাপক বাণিজ্য করে নিজের পকেট ভাড়ি করেছে। এমনকী এনটিআরসিএ এর শিক্ষক না নিয়ে ব্যাকডেটেড শিক্ষক নিয়োগ দিয়ে রাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ তোলেন অভিভাবকরা। এমনকী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন করলেও রেজুলেশন না করে আদালতের নির্দেশনা না মেনে গরিমশি করছে বলেও দাবি করেন বক্তারা। অপরদিকে ৫ দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tag
আরও খবর