কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা প্রদানের অভিযোগ, কে এই আঙ্গুর!

নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: এনামুল হক (বাবুর)নামে নানান দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে বাঁধা প্রদান ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় মৃতঃ সৈয়দুর রহমান এর পুত্র আঙ্গুর এর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় আঙ্গুর সমাজের বিভিন্ন  দূর্নীতির সাথে জড়িত। থানায় তার নামে কয়েকটা মামলাও রয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে  দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের  দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে (বৃহস্পতিবার) ৫ সেপ্টেম্বর দুপুর ২:৩০ মিনিটে 'যায়যায় কাল' এর প্রতিনিধি  মো: আতিকুর রহমান  এবং 'চেতনায় বাংলাদেশ' নামক পত্রিকার প্রতিনিধি আবু আনছারী  ও  বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সরেজমিনে গিয়ে কমিউনিটি ক্লিনিকে তালা ঝোলানো দেখতে পেয়ে  উপস্থিত লোকের কাছে ক্লিনিকের বিষয়ে অনিয়মের তথ্য সাক্ষাৎকার নিতে শুরু করলে অকারণে  হঠাৎ  বখাটে আঙ্গুর ক্ষীপ্ত হয়ে পত্রিকার রিপোর্টারকে ভিডিও করতে নিষেধ করে এবং সে জানায়, "এটা আমার গ্রাম। ভালমন্দ আমি দেখবো। তোমরা দেখার কে?"

সেখান থেকে রিপোর্টার ও ছাত্ররা  দামালগ্রাম রোডের মাথায় সেখানকার স্থানীয় লোকজনের কাছে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের বিষয় জানতে চাইলে ক্লিনিক সম্পর্কে মতামত সংগ্রহের একপর্যায়ে আঙ্গুর সেখানেও বাঁধা প্রদান ও ভিডিও রেকর্ড করতে নিষেধ করে এবং ভিডিও ডিলেট করতে বলে। সংবাদকর্মীরা ভিডিও ডিলেট কেন করবে বলায়, সংবাদকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা  সিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নানা রকম অনিয়ম আর দুর্নীতি হয়ে আসছে উক্ত কমিউনিটি ক্লিনিকে।

নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত সিএইচসিপির বিরুদ্ধে এলাকাবাসী জানায়, আমরা ক্লিনিকে গিয়ে ঔষধ পাই না। সিএইচপি ঔষধ কি করে? তা আমরা বুঝতে পারি না এবং সময়মত ক্লিনিকেও আসে না।

সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের, মামুনুর রশীদ মামুন, লাভলু মিয়া,মারুফ ইসলাম,রবিউল ইসলাম,সৈকত আলম প্রমুখ। 

কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত সিএইচসিপি মো : এনামুল হক (বাবুর) বিরুদ্ধে অভিযোগ করতে টিএইচও আব্দুল্লা আল মামুনের কার্যালয়ে  পৌছাতে ততক্ষণে ডিউটি আওয়ার শেষ হয়ে যায়। তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,পরর্বতীতে শনিবার অভিযোগ দাখিল করার পরামর্শ দেন। এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন।

 নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়, "আমরা ইতোমধ্যে  অভিযোগ কপি হাতে পেয়েছি।  দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Tag
আরও খবর