কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে পৌর কাউন্সিলর আশরাফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ আশরাফুল আলম ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২ ঘটিকায়, নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের হাজার হাজার নারী- পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া অনেকের সাথে কথা বলে জানা যায়, কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল আলম ইসরাইল অত্যন্ত ভালো মনের মানুষ। কাউন্সিলর হওয়ার আগে থেকেই গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে। বিপুল ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হওয়ায়, আরো বেশি করে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

তারা আরও বলেন, তার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে কিছু ব্যক্তি বিশেষ, নিজ স্বার্থ চরিতার্থের জন্য, তার নামে মিথ্যা মামলায় নাম দেয়া হয়েছে। আমরা অবিলম্বে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

প্রকাশ থাকে যে, পৌরসভার ১ নং ওয়ার্ড বাগডাঙ্গা ফকিরটারী গ্রামে, ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড় ঘটিকায়, মৃত হুজুর আলীর ছেলে আব্দুল জলিল (৭২) কে চোর সন্দেহে, এলাকাবাসী বেদম মারধর করে। পরে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল ঘটনাস্থলে এসে হতভম্ভ হয়ে যায় এবং নাগেশ্বরী থানায় ফোন করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে।

৯ সেপ্টেম্বর মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ নুরজামাল হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেন এবং এজাহার হিসেবে গণ্য হয়। কিন্তু অবাক করার বিষয় হল- যে কাউন্সিলর খবর পেয়ে পুলিশে ফোন করলো, সেই আশরাফুল ইসলাম ইসরাইলের নামও দেওয়া হয়েছে মামলায়।

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে, নাগেশ্বরী কলেজ মোড় থেকে বাসস্টান্ড পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলগন সহ হাজার-হাজার নারী-পুরুষ। সংক্ষিপ্ত আলোচনায় তারা বলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আশরাফুল ইসলাম ইসরাইলের বিরুদ্ধে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করে।

Tag
আরও খবর