কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত

নাগেশ্বরী উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।

কর্মশালায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং রাজনীতিবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের দৃষ্টিতে একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করা। অংশগ্রহণকারীরা প্রত্যেকে তাদের ভাবনা লিখিত আকারে উপস্থাপন করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির মতো বিষয়গুলো উঠে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও মতামত গ্রহণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে।”কর্মশালাটি সবার মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়ে তোলে এবং আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নতুন আশার সঞ্চার করে।

Tag
আরও খবর