কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কসিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন

নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি  নির্বাচনটি অনুষ্ঠিত হয় নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ে।

সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট।

চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।

বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।

Tag
আরও খবর