কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজার বুকে নিরিহ মুসলিম ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে একখণ্ড নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি।

মানবিকতা, ভালোবাসা ও উম্মাহর প্রতি দায়বদ্ধতার অনন্য উদাহরণ সৃষ্টি করল নাগেশ্বরী উপজেলা। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে নাগেশ্বরীর মানুষ দেখিয়ে দিল—সীমান্ত তাদের থামাতে পারে না, যদি থাকে সদিচ্ছা ও সম্মিলিত ইচ্ছা।

গত ৭ এপ্রিল নাগেশ্বরী উপজেলায় অনুষ্ঠিত “বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ”-এর রেশ ধরেই নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি হাতে নেয় একটি মানবিক সহায়তা কর্মসূচি। লক্ষ্য ছিল—ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ানো, এবং সেটি কেবল অর্থ দিয়ে নয়, বরং ভালোবাসা, সংবেদনশীলতা ও মুসলিম উম্মাহর প্রতি অটুট দায়িত্ববোধ নিয়ে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, প্রচারণা ও ব্যক্তিগত শ্রমে মাত্র কয়েক দিনের মধ্যেই সংগৃহীত হয় ৩৪,৯৪৭ টাকা। এ অর্থ প্রতিটি মানুষের অন্তরের সহানুভূতির বহিঃপ্রকাশ—যা সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে পবিত্র গাজায়।

এই মহৎ যাত্রার সহায়ক শক্তি হিসেবে ছিলেন নাগেশ্বরী ইয়ুথ সোসাইটির পরিচালক শরিফুল ইসলাম—যিনি পুরো কর্মকাণ্ডের সমন্বয় ও দিকনির্দেশনায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রাপ্য ক্ষুদে তারুণ্যের প্রাণশক্তি মোহাম্মদ কাউসার মাসুদ। তাঁর নীরব কিন্তু নিরলস সহায়তা, পেছনের কঠোর পরিশ্রম এবং দিকনির্দেশনার কারণে পুরো কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সংগ্রহকৃত অর্থ হস্তান্তর করা হয় পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)-এর কাছে, যারা দীর্ঘদিন ধরে গাজায় সরাসরি ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। তাঁদের মাধ্যমে এই অনুদান রূপ নেয় খাদ্য, পানি এবং মৌলিক চাহিদার জিনিসে—যা পৌঁছে গেছে ফিলিস্তিনের নির্যাতিত পরিবারগুলোর হাতে। ১৪ই এপ্রিল বিষয়টি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিতও হয়।

নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি কৃতজ্ঞতা জানিয়েছে এ উদ্যোগে যুক্ত থাকা সকলের প্রতি—চিরন্তন দাতা, শ্রমিক, শুভাকাঙ্ক্ষী ও দোয়া প্রার্থীদের প্রতি। এই সম্মিলিত প্রয়াসে গড়ে উঠেছে একটি মানবিক সেতুবন্ধ, যা ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই ক্ষুদ্র প্রচেষ্টা বারবার প্রমাণ করে দেয়—ভৌগলিক অবস্থান নয়, বরং হৃদয়ের অবস্থানই বড় বিষয়। নাগেশ্বরী থেকে পাঠানো এই ভালোবাসা পৌঁছে গেছে গাজার প্রতিটি ক্ষুধার্ত মুখে, ক্লান্ত হৃদয়ে—এক খণ্ড "নাগেশ্বরী" হয়ে।

Tag
আরও খবর