কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বালু উত্তোলন বন্ধ করায় ক্ষিপ্ত সাবেক কাউন্সিলর এসিল্যান্ডকে ফ্যাসিবাদের দোসর বলে প্রত্যাহারের হুমকি

অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জেল প্রদান করায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপর ক্ষেপেছেন নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল।

বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে প্রভাব দেখিয়ে ছেড়ে দেয়ার তদবীরে সহকারী কমিশনার (ভুমি) সাড়া না দিয়ে জেল দেয়ায় মূলত ক্ষেপে যান সাবেক এ কাউন্সিলর। তার ফেসবুক পোস্টে লেখেন “সাত কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর দুর্নীতিগ্রস্থ বদমেজাজী নাগেশ্বরী উপজেলার এসিল্যান্ডকে প্রত্যাহার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।” এদিকে এ ঘটনায় উপজেলা জুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সাথে তার বেশ কিছু ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তাতে অনেকে মন্তব্য করছেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাদের কাছের মানুষ ইসরাইল এখন দল পাল্টিয়ে অন্যকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছেন। চোরকে পিটিয়ে হত্যা মামলার আসামী ইসরাইল মামলা থেকে বাঁচতে সম্প্রতি একটি ইসলামিক দলে ভিড়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাগডাঙ্গা বিলে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। অভিযোগ পেয়ে ২০ এপ্রিল বিকেল ৩টায় অভিযান চালায় নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এসময় ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ী আশরাফুল আলম (৩৪), আলমগীর হোসেনকে (৩৭) তিন দিন আব্দুল লতিফ (৩৮) ও মনিরুজ্জামানকে (৪০), বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন অপরাধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় বালু তোলার পাইপ ভেঙে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর ভ্রাম্যমান আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেন। সুযোগ না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে পোস্ট করেন। পোস্টে সহকারী কমিশনারকে (ভূমি) ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিগ্রস্থ ও বদমেজাজী বলে উল্লেখ করে এ কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহারসহ বিচারের দাবিও করেন তিনি।

এদিকে ওই পোস্টের স্ক্রিনসট ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছেন ‘অবৈধ বালু তোলা ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা যদি অপরাধ হয়, তবে আমাকে কালই প্রত্যাহার করুন। গরীবের জমি রক্ষায় পাশে দাঁড়ানো যদি দোষ হয়, আমাকেও দোষী মানুন। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে যদি আমি বদমেজাজী হই, তবে বিচার করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্ট নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে লিখেছেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল ফেসবুকে পোস্ট করার কথা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে আমি ঘটনা স্থলে গেলে এসিল্যান্ড আমাকে লাঞ্ছিত করে। বিষয়টি ডিসি, ইউএনওকে মৌখিক ভাবে অভিযোগ করি।

এ প্রসঙ্গে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। তিনি লাঞ্ছিত করার যে অভিযোগটি করেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন। কেননা তিনি ছিলেন নদী ওপারে প্রায়১৫০ মিটার দূরে। আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি অন্য প্রান্তে। ভ্রাম্যমাণ আদালত চলার সময় বিক্ষুব্ধ জনগণ ড্রেজার ও পাইপ ভেঙে ফেলেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শংকায় আমরা চলে আসি।

Tag
আরও খবর