কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করল গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, সহ-সভাপতি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা। তাই গাছ লাগানো, প্লাস্টিক দূষণ কমানো এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা জরুরি। একইসঙ্গে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন বলেন, গ্রীন ভয়েস কেবল পরিবেশ নয়, সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করে। সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন শিক্ষা ও পরিবেশকে দেশের উন্নয়নের মূল ভিত্তি উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন হতে আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনীতে সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, গ্রীন ভয়েস সমাজ, পরিবেশ ও শিক্ষার উন্নয়নে সবসময় সক্রিয় থাকবে। এ আয়োজন কেবল পরীক্ষার উপকরণ বিতরণ নয়, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও অনুপ্রেরণার প্রতিফলন।

Tag
আরও খবর